সারা দেশে বেড়ে চলছে শীতের দাপট। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস
বাড়বে শীত
বঙ্গোপসাগরের দক্ষিণ অঞ্চলে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এ কারণে দেশে শীতের মধ্যেই ফের হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
দেশের অনেক অঞ্চলে জেঁকে বসেছে শীত। এ অবস্থায় ৪৮ ঘণ্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এই সময়ে সারাদেশে শীতের অনুভুতি কিছুটা বাড়তে পারে।
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত বুধবার মধ্যরাত থেকে একটানা বৃষ্টি ঝরছিল। বৃহস্পতিবার দেশের অনেক অঞ্চলেই দেখা মেলেনি সূর্যের।
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) হালকা বৃষ্টি হয়েছে। আজ বুধবারও দেশের কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে শীতের অনুভূতি আরও তীব্র হওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।